Logo

বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ০৫:২৭
বাধ্যতামূলক অবসরে পুলিশের দুই শীর্ষ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

এবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও ডিআইজি মোজ্জাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

কৃষ্ণ পদ রায় পুলিশ সদর দফতরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে। তবে তারা বিধি অনুযায়ী অবসরজনিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।”

বিজ্ঞাপন

এছাড়া প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD