Logo

রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫৬
রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা বুধবার
ছবি: সংগৃহীত

সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে বুধবার (৪ সেপ্টেম্বর)। ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

ইসলামিক ফাউন্ডেশনের এ তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD