Logo

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৪, ০৫:৪৫
সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার
ছবি: সংগৃহীত

তিনি জানান, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সাবের হোসেন চৌধুরী সবশেষ জাতীয় সংসদে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

২০০১-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞাপন

গত ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD