Logo

রোহিঙ্গারা অধিকার চাইছে, কোনো দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ২১:০৪
রোহিঙ্গারা অধিকার চাইছে, কোনো দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের জন্মভূমি বা আবাসস্থল হিসেবে প্রত্যাখ্যান করছে না। তবে যে অনাকাঙ্ক্ষিত ও অনিশ্চিত পরিস্থিতির কারণে তারা দেশটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, সেই পরিবেশে তারা ফিরতে রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রত্যাবাসন একটি বিশ্বাসের বিষয় এবং রোহিঙ্গারা অধিকার চাইছে, কোনো দান নয়।’

বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ক্রিমিনোলজি বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরামের আয়োজনে ‘অনিশ্চিত প্রত্যাবর্তন: রোহিঙ্গা কণ্ঠস্বর ও প্রত্যাবাসন’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের পরিচয় ও স্বীকৃতি, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রয়োজন। এ বিষয়ে একটি জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠনের কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপিত পাঁচটি জরুরি অগ্রাধিকারের কথা স্মরণ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সংকটের সমাধান মিয়ানমারের কাছে রয়েছে এবং বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য এই সংকট বজায় রাখতে পারবে না।’

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শুধু সমর্থনের বিবৃতি না দিয়ে কার্যকর ও পূর্বানুমানযোগ্য সহায়তা দেওয়ার আহ্বান জানান শামা ওবায়েদ। একই সঙ্গে কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর ওপর প্রভাব ফেলছে এমন ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতাকে ‘নতুন স্বাভাবিক’ হিসেবে মেনে নেওয়া যাবে না বলেও সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ক্রিমিনোলজি বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD