Logo

সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ২৬ জন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৪, ০৭:১৭
সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ২৬ জন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী
ছবি: সংগৃহীত

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে  সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভকারীদের মধ্যে গ্রেফতার ২৬ জন ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ মামলায় ২৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে, আর ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত, দাবি ডিএমপির।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD