Logo

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ২১:৩৯
পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি
ছবি: সংগৃহীত

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৮ অক্টোবর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এদিকে, পুলিশ সদর দপ্তরের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আদেশ বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD