Logo

রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৩
রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলম।

সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মো. সরওয়ার আলমকে (পরিচিতি নম্বর: ৭৬০৯) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD