Logo

চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪৬
চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

এখনও আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন

বিজ্ঞাপন

জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই চার্টার বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিয়ে সিএনএনের সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় এক অধিবেশনে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

ড. ইউনূস বলেন, আমরা ১৫টি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি। আইনশৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে। তারা বিভিন্ন ধরনের সুপারিশ করছে। এখনও আমরা যেটা করব সেটা হলো ঐকমত্য গঠন। 

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা বলেন, এজন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছি। যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে, সেগুলো নিয়ে আমরা একটা ‘সনদ’ তৈরি করব। আমরা সেগুলো বাস্তবায়ন করে নির্বাচন দেব। যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন দেব। এটা এ বছরের ডিসেম্বরেও অনুষ্ঠিত হতে পারে।   

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা একটু একটু করে সব গুছিয়ে নিচ্ছি। এই হলো আমাদের বর্তমান অবস্থা। অর্থনীতি, সমাজ, প্রশাসন সবকিছু মুখ থুঁবড়ে পড়েছিল। আমাদের কাজ এই সবকিছুর পুনর্গঠন। যেমন, ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধ্বসে গিয়েছিল। ব্যাংকগুলো থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে চলে গেছে। প্রথমত অর্থনীতি, দ্বিতীয়ত আইনশৃঙ্খলা, এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে।

বিজ্ঞাপন

নির্বাচন শেষে আরও কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, আমি এটা আগেও স্পষ্ট করে বলেছি। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর আমি যে কাজে ছিলাম, সেখানেই ফিরে যাব, কারণ আমি সে কাজেই বেশি আনন্দ পাই। 

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রয়ারি) সন্ধ্যা দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে দুদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সফর শেষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD