Logo

ঈদুল ফিতরে ৩১৫ সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৯ এপ্রিল, ২০২৫, ২১:৪৮
ঈদুল ফিতরে ৩১৫ সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে ৩১৫ সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত

বিজ্ঞাপন

ঘরমুখো মানুষের যাতায়াতে এ বছর ঈদে সড়কে ৩১৫টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২২ জন নিহত ও ৮২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সমিতি আরও জানায়, একই সময়ে রেলপথে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ৮ জন আহত হয়েছেন। নৌ-পথে ৪টি দুর্ঘটনায় ১০ জন নিহত, ১ জন আহত ও ১ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত ও ৮৩৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৯ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD