Logo

বাংলাদেশ কৃষিতে নারীর ক্ষমতায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২১ এপ্রিল, ২০২৫, ০১:০৫
বাংলাদেশ কৃষিতে নারীর ক্ষমতায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

নারীর ক্ষমতায়ন জাতীয় ওয়ার্কশপে গবেষণা ফলাফল ও পরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষিতে নারীর ক্ষমতায়ন বিষয়ক যাচাইকরণ ও কর্মপরিকল্পনা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২০ এপ্রিল) ঢাকার সার্ক কৃষি কেন্দ্র গ্রামীণ নারীর ক্ষমতায়ন জাতীয় ওয়ার্কশপে গবেষণা ফলাফল ও পরিকল্পনা উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ক্যাব ইন্টারন্যাশনাল যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

জানা যায়, প্ল্যান্টওয়াইপ্লাস প্রোগ্রামের অধীনে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে পরিচালিত একটি বিস্তৃত মূলধারাভিত্তিক গবেষণার ফলাফল যাচাই এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশের নারীরা কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, তারা প্রায়ই ভূমি, অর্থ, প্রযুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখোমুখি হন।

বিজ্ঞাপন

 ড. আজমুল হুদার নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় নারীদের চ্যালেঞ্জ এবং সুযোগ তুলে ধরা হয়েছে এবং প্রস্তাব করা হয়েছে সুনির্দিষ্ট নীতি ও কার্যক্রম।

ক্যাব ইন্টারন্যাশনালের প্রতিনিধি ড. মো. সালেহ আহমেদ স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার সূচনা করেন এবং ড. আজমুল হুদা গবেষণার মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন বিএআরসি'র নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুল আলম প্রমুখ।

বিজ্ঞাপন

ড. আব্দুল রেহমান, ড. সান্দ্রা ফেল্পস ও ড. সাজিলা খানের নেতৃত্বে দলভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরিতে সক্রিয় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আলোচনার মূল বিষয় ছিল নারীদের জন্য নিরাপদ চলাচল, তথ্যপ্রযুক্তি ব্যবহার, কৃষি সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশ।

বিজ্ঞাপন

ক্যাব ইন্টারন্যাশনালের ফোকাল পয়েন্ট ড. আনিসুর রহমান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন এবং যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ওয়ার্কশপটি বাংলাদেশের নারীকেন্দ্রিক কৃষি উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD