Logo

দেড় যুগ পর গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৫, ০৬:৪৯
দেড় যুগ পর গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ছবি: সংগৃহীত

পারিবারিক কবরস্থান জিয়ারতের পর এলাকাবাসীর সঙ্গে সময় কাটান তিনি

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৮ বছর পর গ্রামের বাড়িতে গেলেন।

বুধবার (১৪ মে) সন্ধ্যা ছয়টার দিকে তিনি চট্টগ্রামের হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়ায় গ্রামের বাড়িতে যান। পারিবারিক কবরস্থান জিয়ারতের পর এলাকাবাসীর সঙ্গে সময় কাটান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৮ বছর পর গ্রামে ফিরে এলাকাবাসীর দোয়া প্রার্থনা করেন ড. মুহাম্মদ ইউনূস। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় খোশগল্প করেন তিনি।

এর আগে বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে অংশ নেন তিনি। সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই চট্টগ্রামে এলেন তিনি।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD