Logo

সোহরাওয়ার্দী উদ্যান রাত ৮টার পর বন্ধ থাকবে: আসিফ মাহমুদ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৫, ০৭:১৯
সোহরাওয়ার্দী উদ্যান রাত ৮টার পর বন্ধ থাকবে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, রাত ৮টার পর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছেন। 

বুধবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা লিখেছেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। এ ব্যাপারে তিনি লিখেছেন, সোহরাওয়ার্দী উদ্যানকে আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। 

 

‘সাম্য হত্যাকাণ্ড: ঢাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সভা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত’ শিরোনামে পোস্টে উপদেষ্টা আসিফ লিখেছেন, 

বিজ্ঞাপন

১. রাজু ভাস্কর্যের পেছনের গেটটি স্থায়ীভাবে বন্ধ করা হবে।

২. সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক বেচাকেনা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ডিএমপি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে।

৩. নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

৪. উদ্যানে পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে।

৫. সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে।

৬. উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে।

বিজ্ঞাপন

৭. রাত ৮টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। 

বিজ্ঞাপন

অবিলম্বে এ সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এ প্রক্রিয়ায় সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, ইতোমধ্যে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD