Logo

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৫, ২২:৪৯
গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না: সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনী জনগণকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে এ আহ্বান জানায় সেনাবাহিনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেনাবাহিনী বলছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।

পোস্টে আরও লেখা হয়, গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ পোস্টের সঙ্গে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির ছবিও জুড়ে দেওয়া হয়।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD