Logo

ড. ইউনূসের প্রভাবেই বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৫, ২৩:৩৫
ড. ইউনূসের প্রভাবেই বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতি ও আন্তর্জাতিক প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রে শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতি ও আন্তর্জাতিক প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রে শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৩ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শফিকুল আলম জানান, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার আত্মবিশ্বাসী ছিল যে শুল্ক ২০ শতাংশে নামানো সম্ভব হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ শুল্ক আরও কমানোর চেষ্টা অব্যাহত থাকবে।

প্রেস সচিব আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে এবং সেখানে রপ্তানি বাড়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, নেগোশিয়েশনের সময় অন্যান্য মার্কেটের ওপর প্রভাব কী হতে পারে, সেটিও বিবেচনায় রেখে দর-কষাকষি করা হয়েছে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD