রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক নিয়ে বিবৃতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাক্ষাৎ বিষয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাক্ষাৎ বিষয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, সেনাপ্রধান প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তিনি সম্প্রতি চীন সফরে অনুষ্ঠিত বৈঠকগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন এবং সেখানকার আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
আইএসপিআর জানায়, আলোচনায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাপ্রধান আশ্বস্ত করেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলার উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ছাড়া সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এএস








