Logo

এনসিপির শাপলা কলি প্রতীকের স্কেচ ওয়েবসাইটে যুক্ত করলো ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৯:৫৪
এনসিপির শাপলা কলি প্রতীকের স্কেচ ওয়েবসাইটে যুক্ত করলো ইসি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অফিসিয়াল মার্কা ‘শাপলা কলি’ প্রতীকের স্কেচ বুধবার (২৬ নভেম্বর) ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ অনুযায়ী আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে এনসিপির প্রতীকেরূপে শাপলা কলি প্রতীক থাকবে।

বিজ্ঞাপন

এনসিপির দায়িত্বশীল একজন নেতা জানিয়েছেন, নির্বাচন কমিশন আজ চূড়ান্তভাবে আমাদের দলের প্রতীকের স্কেচ ওয়েবসাইটে যুক্ত করেছে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আগামী নির্বাচনে ভোটাররা সহজে আমাদের দল শনাক্ত করতে পারবেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের নামের পাশে তাদের নির্বাচনী প্রতীকের ছবি থাকে। এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) যোগ হওয়ার আগে এই প্রতীকের ঘর খালি ছিল। তবে বুধবার থেকে এনসিপির নামের পাশে শাপলা কলির স্কেচ দেখা যাচ্ছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এখনও ওয়েবসাইটে তাদের প্রতীকের স্কেচ পায়নি।

বিজ্ঞাপন

এর আগে নির্বাচন কমিশন নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) চূড়ান্তভাবে নিবন্ধন প্রদান করে। চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ‘শাপলা কলি’ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল পেয়েছে ‘কাঁচি’ প্রতীক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD