Logo

ক্ষতিগ্রস্ত ভালভ মেরামত, গ্যাস সরবরাহ স্বাভাবিক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জানুয়ারি, ২০২৬, ১৬:২৩
ক্ষতিগ্রস্ত ভালভ মেরামত, গ্যাস সরবরাহ স্বাভাবিক
ছবি: সংগৃহীত

মিরপুর রোডে গণভবনের সামনে ক্ষতিগ্রস্ত গ্যাস ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, যার ফলে এলাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের ভালভটি নতুন ভালভ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। যদিও সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়েছে, নেটওয়ার্কে গ্যাসের চাপ পুরোপুরি স্থিতিশীল হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

এর আগে ওই ভালভ ফেটে যাওয়ায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছিল। মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের কয়েকটি ভালভ বন্ধ করতে হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD