Logo

১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা চ্যালেঞ্জিং কাজ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৯
১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা চ্যালেঞ্জিং কাজ
ছবি: সংগৃহীত

দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কাজ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বিজ্ঞাপন

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা সবসময় অভিযোগ করেন, আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। দেখুন, এখানে যেসব সাংবাদিক রয়েছেন, তাদের মত প্রকাশ বন্ধ করতে অনেক সময় লেগেছে। তো দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কতটা কঠিন, তা বোঝা যায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে এগোলে নির্বাচন হবে উৎসবমুখর, স্বচ্ছ ও ন্যায্য। চট্টগ্রামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

স্বাধীনতার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ফেসবুকসহ সামাজিক মাধ্যমে বর্তমানে যে মাত্রার স্বাধীনতা দেখা যাচ্ছে, তা আগে ছিল না। কেউ যদি অনৈতিকভাবে ইন্টারনেট বা সামাজিক মাধ্যম বন্ধ করার চেষ্টা করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবেন এবং মত প্রকাশ করতে পারবেন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, আগে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করারও সাহস পেতেন না, এখন পরিস্থিতি বদলেছে এবং সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD