Logo

ঢাকার ২০ আসনের বেসরকারি ফলাফল: কারা জয়ী, ব্যবধান কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৩
ঢাকার ২০ আসনের বেসরকারি ফলাফল: কারা জয়ী, ব্যবধান কত?
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাজধানী ঢাকার ২০টি আসনের বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ফলাফলে দেখা গেছে, ঢাকায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

২০টি আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট জিতেছে ৭টি আসনে।

নিচে আসনভিত্তিক বিজয়ী ও ভোটের ব্যবধান তুলে ধরা হলো—

ঢাকা-১: বিএনপির খোন্দকার আবু আশফাক ১,৭৩,৭৮১ ভোট পেয়ে জয়ী। জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১,১২,৬২২ ভোট। ব্যবধান ৬১,১৫৯।

বিজ্ঞাপন

ঢাকা-২: বিএনপির আমানউল্লাহ আমান পেয়েছেন ১,৬৩,০২০ ভোট। জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮,৬৫৫। ব্যবধান ৮৪,৩৬৫।

ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি) পেয়েছেন ৯৮,৭৮৫ ভোট। জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২,২৩২। ব্যবধান ১৬,৫৫৩।

বিজ্ঞাপন

ঢাকা-৪: জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন ৭৭,৩৬৭ ভোট পেয়ে জয়ী। বিএনপির তানভীর আহমেদ পেয়েছেন ৭৪,৪৪৭। ব্যবধান ২,৯২০।

ঢাকা-৫: জামায়াতের মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬,৬৪১ ভোট। বিএনপির মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭,৪৯১। ব্যবধান ৯,১৫০।

ঢাকা-৬: ইশরাক হোসেন (বিএনপি) পেয়েছেন ৭৮,৮৫০ ভোট। জামায়াতের মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫,৬৯৭। ব্যবধান ২৩,১৫৩।

বিজ্ঞাপন

ঢাকা-৭: হামিদুর রহমান (বিএনপি) পেয়েছেন ১,০৪,৬৬৬ ভোট। জামায়াতের মো. এনায়েত উল্লা পেয়েছেন ৯৮,৪৮৩। ব্যবধান ৬,১৮৩।

ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (বিএনপি) ১১-দলীয় জোটের মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর চেয়ে ৫,২৩৯ ভোট বেশি পেয়ে জয়ী।

ঢাকা-৯: হাবিবুর রশিদ (বিএনপি) পেয়েছেন ১,১১,২১২ ভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩,৪৬০ এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট।

বিজ্ঞাপন

ঢাকা-১০: শেখ রবিউল আলম (বিএনপি) পেয়েছেন ৮০,৪৩৬ ভোট। জামায়াতের মো. জসীম উদ্দীন সরকার পেয়েছেন ৭৭,১৩৬। ব্যবধান ৩,৩০০।

ঢাকা-১১: এনসিপির নাহিদ ইসলাম ৯৩,৮৭২ ভোট পেয়ে জয়ী। বিএনপির এম এ কাইয়ুম পেয়েছেন ৯১,৮৩৩। ব্যবধান ২,০৩৯।

ঢাকা-১২: জামায়াতের মো. সাইফুল আলম পেয়েছেন ৫৩,৭৭৩ ভোট। বিএনপি জোটের সাইফুল হক পেয়েছেন ৩০,৯৬৩। ব্যবধান ২২,৮১০।

বিজ্ঞাপন

ঢাকা-১৩: ববি হাজ্জাজ (বিএনপি সমর্থিত) পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। ১১-দলীয় জোটের মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭। ব্যবধান ২,৩২০।

ঢাকা-১৪: জামায়াতের মীর আহমাদ বিন কাসেম পেয়েছেন ১,০১,১১৩ ভোট। বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩,৩২৩। ব্যবধান ১৭,৭৯০।

বিজ্ঞাপন

ঢাকা-১৫: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫,১৩১ ভোট। বিএনপির মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩,৫১৭। ব্যবধান ২১,৬১৪।

ঢাকা-১৬: জামায়াতের মো. আব্দুল বাতেন পেয়েছেন ৮৮,৮২৮ ভোট। বিএনপির মো. আমিনুল হক পেয়েছেন ৮৫,৪৬৭। ব্যবধান ৩,৩৬১।

ঢাকা-১৭: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৭২,৬৯৯ ভোট। জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০। ব্যবধান ৪,৩৯৯।

বিজ্ঞাপন

ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন (বিএনপি) পেয়েছেন ১,৪৪,৭১৫ ভোট। এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১,১১,২৯৭। ব্যবধান ৩৩,৪১৮।

ঢাকা-১৯: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বিএনপি) পেয়েছেন ১,৯০,৯৭৬ ভোট। এনসিপির দিলশানা পারুল পেয়েছেন ১,২৫,২৮৩। ব্যবধান ৬৫,৬৯৩।

ঢাকা-২০ (ধামরাই): মো. তমিজ উদ্দিন (বিএনপি) পেয়েছেন ১,৬০,৪২৮ ভোট। ১১-দলীয় জোটের এনসিপি প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬,৩৪৩। ব্যবধান ১,০৪,০৮৫।

বিজ্ঞাপন

রাজধানীর এই ফলাফলে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলেও জামায়াত নেতৃত্বাধীন জোটও উল্লেখযোগ্য উপস্থিতি দেখিয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD