Logo

জাতীয় স্মৃতিসৌধে সাময়িকভাবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৫
জাতীয় স্মৃতিসৌধে সাময়িকভাবে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে হঠাৎ সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু।

বিজ্ঞাপন

তিনি জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসবেন। এ উপলক্ষে প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং সৌন্দর্য বর্ধনসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

উপ-সহকারী প্রকৌশলী আনু আরও বলেন, শ্রদ্ধা জানানো শেষে আবার সাধারণ জনগণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে। এছাড়া প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে রাখা হচ্ছে যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধি ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এ এম এম নাসির উদ্দীন-এর কাছে শপথ গ্রহণ করবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথগ্রহণের পর তারা আনুষ্ঠানিকভাবে দেশের নতুন সরকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং স্বয়ংক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD