Logo

ড. ইউনূসকে ‘কিছু পরামর্শ’ দিয়ে যাওয়ার অনুরোধ বিএনপির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৩
ড. ইউনূসকে ‘কিছু পরামর্শ’ দিয়ে যাওয়ার অনুরোধ বিএনপির
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। এ প্রেক্ষাপটে সম্ভাব্য নতুন সরকার হিসেবে চুক্তি নবায়নসহ দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে কীভাবে এগোনো উচিত— সে বিষয়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর কাছে কিছু দিকনির্দেশনা চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন ইস্যুটি বিএনপি সরকার গঠন করলে দ্বিপক্ষীয় আলোচনার প্রাথমিক বিষয়গুলোর একটি হতে পারে। অতীতে বাংলাদেশকে জানানো হয়েছে, নদী–সম্পর্কিত চুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ভারতীয় রাজ্যগুলোর স্বার্থ বিবেচনায় রাখতে হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সম্ভাব্য সরকারের অবস্থান তুলে ধরে তাঁর পররাষ্ট্র উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখেই তারা অগ্রসর হবেন। তিনি জানান, আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের মেয়াদে ভারতের সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে, সে বিষয়ে ধারণা পেতে প্রধান উপদেষ্টার কাছে কিছু পরামর্শ দিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হুমায়ুন কবিরের ভাষ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। তাই রাজনীতি আগের ধারা অনুসরণ করতে পারে না। জাতীয় স্বার্থের প্রশ্নে সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে এক হওয়ার সক্ষমতাই গণ-অভ্যুত্থানের বড় অর্জন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD