Logo

ড. ইউনূসের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকল ও ভিভিআইপি মর্যাদা ঘোষণা!

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ২০:১৮
ড. ইউনূসের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকল ও ভিভিআইপি মর্যাদা ঘোষণা!
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত সরকারি গেজেটে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের ফলে দায়িত্ব ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর কঠোর নিরাপত্তা ও ভিভিআইপি মর্যাদা পাবেন। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তাকে এ রাষ্ট্রীয় সম্মান ও সুরক্ষা প্রদান করা হয়েছে।

দায়িত্ব-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে এ ধরনের মর্যাদা দেওয়ার নজির বাংলাদেশে আগেও রয়েছে। ২০০৬ সালের ২৯ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে একই সুবিধা দেওয়া হয়েছিল, তবে তা ছিল তিন মাসের জন্য। নতুন প্রজ্ঞাপনে ড. ইউনূসের ক্ষেত্রে সময়সীমা এক বছর নির্ধারণ করে প্রশাসনিকভাবে নতুন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ড. ইউনূস দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রটোকল ও নিরাপত্তা সুবিধার আওতায় থাকবেন। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অবস্থানের প্রতি সরকারের সম্মান প্রদর্শনের অংশ হিসেবেও বিষয়টি বিবেচিত হচ্ছে।

২০০৬ সালের প্রজ্ঞাপনে নিরাপত্তা সুবিধা তিন মাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার তা বাড়িয়ে এক বছর করা হয়েছে। ২০০২ সালের পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিলের পর যে বিধান কার্যকর হয়েছিল, ২০২৬ সালের গেজেট তা আরও সুসংহত করেছে।

বিজ্ঞাপন

এ ঘোষণার ফলে এসএসএফ এখন থেকে ড. ইউনূসের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে এবং রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতোই তিনি পূর্ণাঙ্গ সুরক্ষা পাবেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD