Logo

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ, ২০২৬, ১৯:৩৬
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজেই এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান আঞ্চলিক পরিস্থিতি ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা তার সঙ্গে যোগাযোগ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, টেলিফোনালাপে মূলত মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কুয়েত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

বর্তমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD