Logo

ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা দেবে: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১০ মার্চ, ২০২৬, ১২:১৭
ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা দেবে: মির্জা ফখরুল
ছবি প্রতিনিধি।

আমরা আমাদের কথা রাখছি। নির্বাচনে আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে ফ্যামিলি কার্ড চালু করবো। এই ফ্যামিলি কার্ড নারীদের একটি শক্তি ও ক্ষমতা। এই কার্ডটি যে ক্ষমতা দিবে সেই ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাহিমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়ন করতে চান। নারীরা যেন স্বাবলম্বী হতে পারেন সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা কাজ করতে আসছি কাজ করবো। কেউ যদি দূর্নীতি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবে না।

পাইলট প্রকল্প হিসাবে ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা সহ প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD