Logo

পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ, ২০২৬, ১৮:৫৩
পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনকে পুলিশ ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বিশেষ পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই পদায়ন ও বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD