সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, “জুলাই সনদের সব বিষয় এ ভাষণে অন্তর্ভুক্ত করা হবে।
বিজ্ঞাপন
আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। একই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।”
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের প্রস্তুতি এবং আলোচনার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।








