সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি: স্পিকার

ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ মার্চ (রোববার) সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণ শেষে এ ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির বক্তব্য শেষ হওয়ার পর স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
আগামী রোববার সকাল ১১টার পর পুনরায় সংসদের কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
জেবি/জেএইচআর








