Logo

২৩ থেকে ২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ, ২০২৬, ১২:৫১
২৩ থেকে ২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন

গতকাল (শুক্রবার) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে আরও বলা হয়েছে, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD