শুরু হচ্ছে সংসদ অধিবেশন, যেসব বিষয় নিয়ে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
বিজ্ঞাপন
আজ রোববার (১৫ মার্চ) দ্বিতীয় দিনের মতো অধিবেশন বসবে সকাল ১১টায়। এদিনের অধিবেশনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১ অনুযায়ী প্রাপ্ত নোটিশগুলোর নিষ্পত্তি করা হবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন চিফ হুইফ মো. নূরুল ইসলাম।








