ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

২০২৬ সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এসব ক্ষেত্রে আলাদা কোনো ভিসা ফি দিতে হয় না এবং শুধুমাত্র বৈধ পাসপোর্টই প্রবেশের জন্য যথেষ্ট হিসেবে বিবেচিত হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেসব দেশে ভ্রমণ করতে পারবেন, তার মধ্যে রয়েছে— বার্বাডোস, বাহামাস, ভুটান, মাইক্রোনেশিয়া, গ্রানাডা, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, কিরিবাতি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, মাদাগাস্কার, মন্টসেরাট, নিয়ু, ভার্জিন আইল্যান্ডস, রুয়ান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ভানুয়াতু।
কিছু দেশে পৌঁছানোর পরই ভিসা নেওয়ার সুযোগ রয়েছে। এ তালিকায় রয়েছে— বলিভিয়া, বুরুন্ডি, কাবো ভার্দে, জিবুতি, গিনি-বিসাউ, কম্বোডিয়া, কোমোরোস, মৌরিতানিয়া, মোজাম্বিক, মালদ্বীপ, নেপাল, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর-লেসতে, টুভ্যালু ও সামোয়া।
বিজ্ঞাপন
অন্যদিকে কিছু দেশে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) গ্রহণ করতে হয়। বাংলাদেশিদের জন্য এ সুবিধা রয়েছে কেনিয়া ও শ্রীলঙ্কায়।








