বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি নাগরিক। শুক্রবার (২০ মার্চ) সকালে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা বাহরাইন থেকে যাত্রা শুরু করেন। ফ্লাইটটি দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞাপন
মানামায় বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের উদ্যোগে পরিচালিত এই বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে বাহরাইন থেকে রওনা হয়।
ফ্লাইট ছাড়ার আগে যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি গোল্ডেন টিউলিপ হোটেলে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিরাপদ যাত্রার শুভকামনা জানান। একই সঙ্গে তিনি গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।








