দুদকের পাঁচ কর্মকর্তাকে বদলি

দুর্নীতি দমন কমিশন (দুদক) উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে পুনর্বিন্যাস করেছে। বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আদেশ অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। একই পদে থাকা মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে সরিয়ে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে যুক্ত করা হয়েছে।
অন্যদিকে উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটি কার্যালয়ে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া, উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে বদলি করে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।








