Logo

নিউইয়র্কে একাধিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪
নিউইয়র্কে একাধিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফরে তিনি বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বিজ্ঞাপন

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সফরকে আনুষ্ঠানিকতার পরিবর্তে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কাজ ও কূটনৈতিক যোগাযোগকেন্দ্রিক হিসেবে তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। জাতিসংঘের সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাবে বলে এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। রোহিঙ্গা সংকট, তরুণ ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা-স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও আলোচনায় আসতে পারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সোমবার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে নিয়ে। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান। চলতি অধিবেশনের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: A United Nations that delivers for all’।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD