Logo

জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৭:২২
জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা  জানাল সরকার
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো দেশে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করার কথা ছিল আজ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বলানি বিভাগ।

বিজ্ঞাপন

এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই মূল্যহার আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে নির্ধারিত এই মূল্যহার পুরো এপ্রিল মাসজুড়ে বহাল থাকবে বলে জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD