Logo

হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহনে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল, ২০২৬, ১৮:৫১
হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহনে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

হজযাত্রার সময় কোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন না করতে হজযাত্রীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে পাঠানো এক সতর্কবার্তায় বলা হয়, হজ এজেন্সি বা কোনো ব্যক্তি প্ররোচনা দিলেও নিষিদ্ধ দ্রব্য বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

বার্তায় জানানো হয়, সৌদি আরবের আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং পচনশীল খাদ্যসামগ্রী বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও হজ গাইডলাইনেও এ নিষেধাজ্ঞা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) বলেন, গত কয়েক বছর ধরেই সতর্ক করা হলেও সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া যাচ্ছে। এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি হজযাত্রীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) বলেন, সৌদি আরবে কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে দেশটির প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালন অনিশ্চিত হয়ে যেতে পারে, এমনকি হজের সুযোগও হারাতে পারেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD