Logo

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, চলছে সমাধানের চেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২
আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, চলছে সমাধানের চেষ্টা
নুরুল হক নুর | ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের বিষয়টি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বিজ্ঞাপন

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশির বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে।

তিনি জানান, ভুক্তভোগীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যাটির সমাধান করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশিদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

ভিসা বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মধ্যে যারা আমিরাতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বা সেখানে কর্মসংস্থানের প্রত্যাশা করছিলেন, তাদের জন্য বিষয়টির দ্রুত সমাধান গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD