মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ

দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিল নিয়ে আলোচনার একপর্যায়ে তালাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুযায়ী আমি তিন তালাক বললে পরে তালাক হয়ে যাবে।’
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আইনমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল অনুসারে, সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের পরে বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। যদিও বিল পাসের আগেই সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তবে বাবা-মাকে সুরক্ষায় বিলটিকে সাধুবাদ জানিয়েছে সরকারি দল।
আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের যেখানে বলেছে- আমি তালাক দিতে গেলে আমাকে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হবে। আরবিট্রেশন কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডাকবেন। দুই পক্ষকে ডেকে নিয়ে তারপরে রিকনসিলিয়েট করার চেষ্টা করবেন। তা-ও যদি না হয়, তারপরে তালাক কার্যকর হবে আফটার ৯০ ডেজ।’








