দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে

দেশে বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত নিশ্চিত করা হয়েছে এবং জুনের চাহিদা পূরণে আগাম প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শনকালে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ থাকায় আমদানি করা পরিশোধিত জ্বালানির ওপর বেশি নির্ভর করতে হচ্ছে।
আরও পড়ুন: মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান
লোডশেডিং প্রসঙ্গে তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনায় শিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে গৃহস্থালি খাতে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মে মাসে ফসল ঘরে তোলা শুরু হলে গৃহস্থালি খাতে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান এহসানুল হক, জ্বালানি বিভাগের যুগ্ম সচিব আমির হোসেন চৌধুরী এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত।








