তাবলিগের প্রবীণ আলেম মাওলানা ফারুক আর নেই

তাবলিগ জামায়াত বাংলাদেশের শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি ও আহলে শুরার সদস্য, কাকরাইল মারকাজের জ্যেষ্ঠ আলেম মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা প্রায় সোয়া ৭টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
তাবলিগ জামায়াতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জানা যায়, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায় তার বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি তাবলিগের দাওয়াতি কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কাকরাইল মারকাজকে কেন্দ্র করে দেশজুড়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ইলম, প্রজ্ঞা এবং তাবলিগি কার্যক্রমে নিবেদিত থাকার কারণে ধর্মীয় অঙ্গনে তিনি একজন সম্মানিত মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন।
তার ইন্তেকালে ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা তার রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।








