Logo

সংসদে সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের জোর দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ২১:৫৪
সংসদে সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের জোর দাবি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিতকরণ এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জোরালোভাবে উত্থাপিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এ বিষয়টি তুলে ধরেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

বিজ্ঞাপন

তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ তথ্য ও সংবাদ জনগণের কাছে পৌঁছে দিলেও অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন গণমাধ্যমে ওয়েজ বোর্ড কার্যকর না থাকায় সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। তবে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সংক্রান্ত রিট পিটিশন দায়ের করায় বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

বিজ্ঞাপন

সরকারি তথ্যে জানা গেছে, ওয়েজ বোর্ড সংশ্লিষ্ট একাধিক মামলার শুনানির তারিখ নির্ধারিত হলেও তা বিভিন্ন কারণে বারবার পেছানো হচ্ছে। ফলে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এ বোর্ডের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

তবে সরকার আশাবাদ ব্যক্ত করেছে যে, আদালতের রায় পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD