Logo

ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছুটা কমেছে : অর্থমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
২৮ মে, ২০২৬, ১৮:৪৯
ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছুটা কমেছে : অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কিছু ক্ষেত্রে কমেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজারদর রাখতে সরকার কাজ করে যাচ্ছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়, সেই প্রবৃদ্ধির সুফল যেন সাধারণ মানুষ পায়—সেটিও সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেলে জনগণ কষ্টে পড়ে। তাই বাজার স্থিতিশীল রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আন্তর্জাতিক অস্থিরতার পাশাপাশি আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিও বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি দুর্বল অর্থনীতিকে আগে স্থিতিশীল জায়গায় আনতে হবে, এরপর সমৃদ্ধির পথে এগোতে হবে। এজন্য দেশবাসীর কাছে আমরা কিছুটা সময় চাইছি।

অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে এবং ভবিষ্যতে দ্রব্যমূল্য আরও সহনীয় পর্যায়ে চলে আসবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD