ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি দিতে গিয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি ১৮

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পশু কোরবানির কার্যক্রম চলমান রয়েছে। আর কোরবানি দিতে গিয়ে পশুর লাথি ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হওয়ার ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়।
বিজ্ঞাপন
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ মে) রাত ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত কোরবানিসংক্রান্ত দুর্ঘটনায় আহত হয়ে ১৮ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে দেখা গেছে, আহতদের মধ্যে কেউ ধারালো অস্ত্রের আঘাতে, আবার কেউ পশুর ধাক্কা বা লাথিতে আহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিটোরের অর্থোপেডিক, স্পাইন অ্যান্ড ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. নির্মল কান্তি বিশ্বাস জানান, ঈদের আগের রাত ও প্রথম দিনে কোরবানিসংক্রান্ত আহত হয়ে মোট ১৪২ জন রোগী হাসপাতালে এসেছিলেন।
তিনি বলেন, গত রাত ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত আরও ১৮ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। বেশিরভাগ রোগীই কাটিং ইনজুরি ও আঘাতজনিত সমস্যায় ভুগছেন।
বিজ্ঞাপন
চিকিৎসকরা কোরবানির সময় সতর্কতা অবলম্বন, দক্ষ ব্যক্তির সহায়তা নেওয়া এবং ধারালো অস্ত্র ব্যবহারে বাড়তি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।








