Logo

শিশু রামিসা হত্যা: আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হবে

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
৩১ মে, ২০২৬, ১২:৩১
শিশু রামিসা হত্যা: আদালতে আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হবে
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় আদালতের কাছে আসামির সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, মামলায় যে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাতে অভিযুক্তের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে সরকারের প্রত্যাশা রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে এটা আমাদের প্রত্যাশা।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা পরে সিদ্ধান্ত জানাবে বলেছে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সরকার সারাদেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে। এটা আমাদের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে কৃষক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম, মন্দিরের পুরহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD