প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিসহ একাধিক সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন। রবিবার (১২ জুলাই) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সফরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি অন্যান্য নির্ধারিত কার্যক্রমে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর নির্ধারিত সূচি অনুযায়ী, গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ করবেন তিনি। এছাড়া জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগর নদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সফরের শেষভাগে বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, সব কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।








