পানি মাড়িয়ে কেন্দ্রে পরীক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর ফোনে মিলল সমাধান

কুমিল্লা নগরীর তীব্র জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। জলমগ্ন কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতার কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছানো পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

কেন্দ্র পরিদর্শন করে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধ কেন্দ্রে শিক্ষার্থীদের নৌকা দিয়ে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি কিছুক্ষণ আগে আমাকে কল দিয়ে পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছি। পরে কুমিল্লার এই কেন্দ্রের পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের কথা জানিয়েছি তার সঙ্গে ৩০ মিনিট সময় বৃদ্ধি করার কথাও জানিয়েছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে যায় কুমিল্লার মনোহরপুরের সরকারি মহিলা কলেজ কেন্দ্র। এতে চরম ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরাসহ সাধারণ বাসিন্দারাও। নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেক পরীক্ষার্থী। এ অবস্থায় নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকছে দেখা গেছে পরীক্ষার্থীদের।
নগরীর মনোহরপুরের কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রের ভেতর শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মহিলা সরকারি কলেজ কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থীকে নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে। অনেকে কোমর পানি দিয়ে গেছেন পরীক্ষা কেন্দ্রে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অল্প সময়ের এই ভারী বর্ষণে নগরীর প্রধান সড়ক, অলিগলি এবং বিভিন্ন আবাসিক এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় নগরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
বিজ্ঞাপন








