Logo

প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপ নয়, চাকা থেকে ছিটকে আসে টুকরো

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৬:৪৪
প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপ নয়, চাকা থেকে ছিটকে আসে টুকরো
ছবি: সংগৃহীত

বরিশাল সফরে প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তে দেখা গেছে, ভিডিওতে দেখা ইটের টুকরোটি সামনের একটি গাড়ির চাকার চাপ থেকে ছিটকে এসেছিল। মঙ্গলবার (১৪ জুলাই) মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি সৃষ্টি হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বরিশালের উদ্দেশে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় তিনি বাসের ভেতর থেকে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ সময় বহরের নিরাপত্তায় থাকা একটি গাড়ির সামনে হঠাৎ একটি ইটের টুকরো এসে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে ইট নিক্ষেপ বা পরিকল্পিত হামলা বলে দাবি করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাটি তদন্ত করে। তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এটি কোনো ইট নিক্ষেপের ঘটনা নয়। রাস্তার ওপর পড়ে থাকা একটি ইটের টুকরো দ্রুতগতির একটি গাড়ির চাকার চাপ থেকে ছিটকে এসে নিরাপত্তাবহরের গাড়ির সামনে পড়ে।

তিনি আরও জানান, পুরো সফরজুড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত ছিল এবং পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজন হলে পুলিশ সদর দপ্তর থেকেও এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD