Logo

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৬, ১৪:৫৮
ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর
ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি তার প্রথম ঢাকা সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় তার বাংলাদেশে আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD