Logo

জুলাই অভ্যুত্থানের এই দিনে ঘোষণা করা হয় ৩ দিনের সাধারণ ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ আগস্ট, ২০২৬, ১৩:৪৬
জুলাই অভ্যুত্থানের এই দিনে ঘোষণা করা হয় ৩ দিনের সাধারণ ছুটি
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের উত্তাল সময়ের এই দিনে, অর্থাৎ (৪ আগস্ট) দেশে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। সে সময় ৫ আগস্ট থেকে কার্যকর হওয়া এই ছুটির সিদ্ধান্তের কথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজ্ঞাপন

তৎকালীন পরিস্থিতি বিবেচনায় সরকার ৫, ৬ ও ৭ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছিল, পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন জানিয়েছিলেন, তিন দিনের সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে অল্প সময়ের মধ্যেই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৪ আগস্ট থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ৩ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দিয়েছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সহিংসতার ঘটনা ঘটেছিল। বিভিন্ন সূত্রে সে সময় পাওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় অন্তত ৫২ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD