Logo

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৬, ১৪:৫৮
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে সকাল ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক অনুষ্ঠিত হয়।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও সংসদের স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটগ্রহণের কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের ভেতরেই ভোটগ্রহণ হবে এবং সংসদ সদস্যরা নিজ নিজ আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিফ হুইপ আরও বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্যপদ থাকবে না।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন ঠেকাতে ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।

২০ আগস্ট সংসদ অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিজ্ঞাপন

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD