Logo

চালুর প্রথম দিনেই দুর্ঘটনা, পিংক বাসকে বলাকা বাসের ধাক্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট, ২০২৬, ১৬:৪৫
চালুর প্রথম দিনেই দুর্ঘটনা, পিংক বাসকে বলাকা বাসের ধাক্কা
ছবি: সংগৃহীত

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সার্ভিসের প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ বলাকা বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জরিমানা করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, নারীদের জন্য নির্ধারিত পিংক বাসটি রাজধানীর সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিংক বাসটির চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আইন ভঙ্গের অভিযোগে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং জরিমানা করা হয়।

রাজধানীতে নারীদের জন্য আলাদা ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ যাতায়াতের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পিংক বাস সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের সম্পৃক্ত করার পরিকল্পনা। এর ফলে নারীদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তবে উদ্বোধনের প্রথম দিনেই বাসটি সড়ক দুর্ঘটনার মুখে পড়ায় যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। নতুন এই পরিবহন ব্যবস্থাকে সফল করতে সড়কে অন্যান্য যানবাহনের চালকদের আরও সতর্কতা ও ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD